ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক
দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের তদন্ত শেষে

দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের তদন্ত শেষে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে চায় সরকার।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে মাসব্যাপী নারী ও পুরুষদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রংপুর জেলা ক্রীড়া সংস্থা।
আমিনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ নিয়ে দুর্নীতি দমন বিভাগ কাজ করছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও নিজস্বভাবে বিষয়গুলো খতিয়ে দেখছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
জানুয়ারিতে ১৫ ইভেন্টের ক্রীড়া ক্যালেন্ডার
ক্রীড়াঙ্গনে নিয়মিত কার্যক্রম ও প্রতিযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ১৫টি ইভেন্টের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা করা হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো বছরজুড়ে এসব ইভেন্ট বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। রংপুর স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির পাশাপাশি দেশের অন্যান্য স্থানে থাকা বিকেএসপিগুলোকেও স্বয়ংসম্পূর্ণ ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪ হাজার ৫৯৯ ইউনিয়নে হবে খেলার মাঠ
দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানান আমিনুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল করা।
এ ছাড়া দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করে তোলা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায় থেকে মানসম্মত খেলোয়াড় তৈরির সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্তে বিমানের চার সদস্যের কমিটি
জাপানের নারিতা থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার ফ্লাইট কারিগরি ত্রুটিতে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ে। কারণ খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান।
সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ চাকরি থেকে বরখাস্ত
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
আট বিভাগেই বৃষ্টির আভাস, আন্দামান সাগরে লঘুচাপ
শনিবার দেশের আট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।


