পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড
সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও চালক আব্দুল গফুর।
বিশেষ সূত্রে পাওয়া চারজনের নাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে পাঠানোর পর তিনি ঢাকা পোস্টকে বলেন, চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। আপনি নামগুলো দিয়েছেন, আমি নিশ্চিত করতে পারবো না। নাম মুখস্থ করে রাখিনি। আমি সারাদিন বাইরে ছিলাম। ড্রাইভার ঠিক আছে, তিনি ক্লোজড হয়েছেন।
অন্যদিকে, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আমিরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তায় চার জনের নাম পাঠানো হলে তিনি ক্লোজড করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
এর চারজনের বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে একরামুল হককে মিছিলে সরাসরি উপস্থিত থাকতে দেখা যায়। মিছিলের সামনে ছিল পুলিশের একটি টহল গাড়ি। গাড়িতে পুলিশ সদস্যরাও ছিলেন। এ সময় মিছিল থেকে লোকজনকে ‘একবারে মাইরা ফালামু’ বলতে শোনা যায়। একপর্যায়ে গাড়ির দরজা খোলা হলেও পরে দরজা বন্ধ করে চলে যায় পুলিশের টহল গাড়িটি।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৫
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর চার বছর বয়সী ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্টকে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।


