৭৭ শতাংশ ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর জোট, নেই সংখ্যাগরিষ্ঠতা
ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৭ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। তবে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে আছে জোটটি।

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৭ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। তবে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে আছে জোটটি। অন্যদিকে, বিরোধী জোটও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
বুধবার বার্তা সংস্থা এএফপি ও ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আংশিক ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে যাচ্ছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৯টি আসন। অন্যদিকে, কোনো পক্ষের সঙ্গে জোটবদ্ধ নয় এমন আরব দলগুলোর সম্ভাব্য আসন ১৭টি।
তবে ভোট গণনা শেষ হলে এই হিসাব পরিবর্তিত হতে পারে। বুথফেরত জরিপে দুই প্রধান জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, উভয় পক্ষ প্রায় ৫১টি করে আসন পেতে পারে। আরব দলগুলো পেতে পারে ১৮ থেকে ১৯টি আসন।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট নির্বাচনে জয়ের পর সরকার গঠনের অঙ্গীকার করেছেন। নেতানিয়াহুও একই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে আইজেনকোটের অবস্থান আগে থেকে স্পষ্ট নয়।
কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে জোটের সমীকরণ মেলাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আলোচনা ব্যর্থ হলে নতুন নির্বাচনের সম্ভাবনাও রয়েছে।
নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ ভোটার অংশ নিয়েছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শুক্রবার সকালের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় ২০ সানস্ক্রিনের ১৬টিই সুরক্ষায় ব্যর্থ
অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ২০টি সানস্ক্রিনের মধ্যে ১৬টিই প্যাকেটে উল্লেখ করা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

