সম্পাদকীয় নীতিমালা
সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬
স্বাধীন সমাচার দাঁড়িয়ে আছে পাঠকের আস্থার ওপর। খবর সংগ্রহ, যাচাই ও প্রকাশে আমরা যে নীতি মেনে চলতে চাই, তা এখানে লিখে দিলাম, যাতে আমরা ঠিকভাবে চলছি কিনা পাঠক নিজেই বিচার করতে পারেন।
খবর যেভাবে প্রকাশিত হয়
প্রতিবেদক খবর লিখে পর্যালোচনার জন্য সম্পাদকের কাছে জমা দেন। সম্পাদক তথ্য, উৎস ও ভাষা দেখেন; প্রয়োজনে মন্তব্যসহ প্রতিবেদকের কাছে ফেরত পাঠান। সম্পাদকের অনুমোদন ছাড়া প্রতিবেদকের লেখা কোনো খবর প্রকাশিত হয় না।
সত্যতা ও যাচাই
- খবরের তথ্য প্রকাশের আগে যাচাই করা হয়। স্পর্শকাতর বা গুরুতর দাবির ক্ষেত্রে একাধিক স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়।
- যতটা সম্ভব উৎসের নাম উল্লেখ করা হয়। নিরাপত্তার কারণে কারও নাম গোপন রাখতে হলে সম্পাদক তাঁর পরিচয় জেনে নেন এবং খবরে সেটি স্পষ্ট করা হয়।
- গুজব, অপ্রমাণিত দাবি বা সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য যাচাই ছাড়া সত্য বলে প্রকাশ করা হয় না। যাচাই চলাকালে কিছু জানাতে হলে তা যে এখনো নিশ্চিত নয়, সেটা স্পষ্ট লেখা হয়।
- অন্য সংবাদমাধ্যম বা সূত্র থেকে পাওয়া তথ্যে মূল উৎসের উল্লেখ থাকে।
নিরপেক্ষতা
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। বক্তব্য পাওয়া না গেলে সেটাও খবরে উল্লেখ থাকে।
- রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা অন্য কোনো পক্ষের চাপে খবরের বিষয়বস্তু বদলানো হয় না।
খবর ও মতামত আলাদা
মতামত বিভাগের লেখা লেখকের নিজস্ব অভিমত; তা স্বাধীন সমাচারের অবস্থান নয়। খবরের মধ্যে ব্যক্তিগত মতামত মিশিয়ে দেওয়া হয় না।
ছবি ও ভিডিও
- ছবি ও ভিডিওর সূত্র বা ক্রেডিট (যেমন “ছবি: নিজস্ব”) ক্যাপশনে দেওয়ার চেষ্টা করা হয়।
- অন্যের ছবি বা ভিডিও মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করা হয় না।
- ছবি বা ভিডিও এমনভাবে বদলানো হয় না, যাতে আসল ঘটনা বিকৃত হয়। পুরনো বা প্রতীকী ছবি ব্যবহার করলে তা স্পষ্ট করে লেখা হয়।
- নির্মম বা বিচলিত করার মতো ছবি প্রকাশে সংযম মানা হয়।
সংবেদনশীল বিষয়
- শিশু এবং যৌন সহিংসতার শিকার ব্যক্তির পরিচয় ও ছবি প্রকাশ করা হয় না।
- আত্মহত্যার খবর পদ্ধতির বিবরণ ছাড়া, সংযত ভাষায় প্রকাশ করা হয়।
- বিদ্বেষ, সহিংসতা বা সাম্প্রদায়িকতা উসকে দেয়, এমন কনটেন্ট প্রকাশ করা হয় না।
- ধর্মীয় বিষয়ে সম্মান ও সংযমের সঙ্গে লেখা হয়।
বিজ্ঞাপন ও স্পনসরড কনটেন্ট
- বিজ্ঞাপন সংবাদের অংশ নয়; তা পাতার আলাদা জায়গায় দেখানো হয়।
- অর্থের বিনিময়ে প্রকাশিত কনটেন্টে “স্পনসরড” বা “বিজ্ঞাপন” লেখা থাকে; তা সংবাদ বলে চালানো হয় না।
- বিজ্ঞাপনদাতা খবরের বিষয়বস্তু প্রভাবিত করতে পারেন না।
প্রকাশক ও সম্পাদক
স্বাধীন সমাচারের প্রকাশক সিল্ক সিটি বিল্ডার্স লিমিটেড। সম্পাদকীয় নীতি ও প্রকাশিত খবরের দায়িত্ব সম্পাদক আলহাজ্ব ফেরদৌস স্বাধীন ফিরোজ-এর।
ভুল ও অভিযোগ
কোনো খবরে ভুল চোখে পড়লে বা আপনার কোনো অভিযোগ থাকলে ভুল সংশোধন নীতি অনুযায়ী আমাদের জানান।
যোগাযোগ
- সম্পাদক
- আলহাজ্ব ফেরদৌস স্বাধীন ফিরোজ
- প্রকাশক
- সিল্ক সিটি বিল্ডার্স লিমিটেড
- রাজশাহী অফিস
- সিল্ক সিটি প্লাজা, বাড়ি #৫৩৯/১ (১ম তলা), রানীনগর (নর্দার্ন মোড়), কাজলা, বোয়ালিয়া, রাজশাহী-৬০০০
- ঢাকা অফিস
- ৮১/জি (১ম তলা), পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা-১০০০
