হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৯০ জনের হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৩১ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।