হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫২।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি।

২৪ ঘণ্টায় শনাক্ত ১০৮৪

এই ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৮৪ শিশু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৮৭ জন সন্দেহভাজন রোগী, আর ৯৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত

  • হামের উপসর্গে মৃত্যু: ১ হাজার ১৪৭ শিশু, তাদের মধ্যে ১০৫ জনের হাম নিশ্চিত হয়েছিল

  • উপসর্গ নিয়ে শনাক্ত: ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন

  • হাম নিশ্চিত: ২৩ হাজার ৮৬৭ জন

  • হাসপাতালে ভর্তি: ২ লাখ ৩ হাজার ৫২৮ জন

  • সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন