পাতাটি খোলা হচ্ছে...
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব তুললেন রিপাবলিকান আইনপ্রণেতা
ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে নৌযানে হামলাসহ মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুলেছেন রিপাবলিকান দলের আইনপ্রণেতা টমাস ম্যাসি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব তুলেছেন খোদ রিপাবলিকান দলের আইনপ্রণেতা টমাস ম্যাসি। ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে নৌযানে হামলা এবং মার্কিন আইনের অন্যান্য লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে প্রস্তাবে।
সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবের মূল বিষয় পড়ে শোনানোর সময় কেন্টাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ বাস্তবায়ন এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ তোলেন। প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, হেগসেথ যুদ্ধের প্রতিষ্ঠিত নিয়মকানুন ভেঙে পেন্টাগনে এক 'যুদ্ধংদেহী সংস্কৃতি' তৈরি করেছেন।
গত সেপ্টেম্বরে হেগসেথের বিরুদ্ধে আটটি ধারায় যে অভিশংসন প্রস্তাব তুলেছিলেন ম্যাসি, এবার সেটিই আবার উত্থাপন করলেন। সে সময় রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে প্রস্তাবটি এগোয়নি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হতেই ম্যাসি এই প্রস্তাব তুললেন। কংগ্রেসের দুই কক্ষেই বড় জয়ের পর ডেমোক্র্যাট নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর অঙ্গীকার করেছেন।
তথ্যসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি স্টার বাংলা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



