পাতাটি খোলা হচ্ছে...
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক, আপিলে দেওয়া যাবে সাক্ষ্য হিসেবে
এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজনে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানের ভিডিও ধারণ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালতে প্রয়োজনে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি কপি পাঠাতে হবে মিডিয়া সেলে।
জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি 'মিডিয়া সেল' থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রথম আলো



