পাতাটি খোলা হচ্ছে...
চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত বাড়িটির নিচত

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত বাড়িটির নিচতলায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। একপর্যায়ে পুলিশ সদস্যরা কক্ষটিতে আগুন দেখতে পেয়ে দ্রুত ভবনের ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



