ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চায় সরকার।

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চায় সরকার।
বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়, তাই নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সঠিকভাবে বর্জ্য অপসারণ প্রয়োজন।
তিনি আরও বলেন, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিওর মতো ঢাকা পরিচ্ছন্ন করা সম্ভব হলে সেটি বড় ধরনের সংস্কার হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়।
তিনি বলেন, এসব সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগগুলো সঠিক মনে হলে সেগুলোকে সমর্থন দিতে হবে, যাতে বাস্তবায়ন করা সম্ভব হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।
আরও পড়ুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, মোট প্রাণহানি ৪০৯
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।😅
ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা
সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক।
টোকিও থেকে কী পেল ঢাকা?
প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্ভাব্য জাপানি বিনিয়োগ, দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা, সামুদ্রিক নিরাপত্তায় টহল জাহাজ, উন্নয়ন প্রকল্পে ঋণ, বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ, দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতিসহ বহুমাত্রিক অর্জন নিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর।



