ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও সাতজনের মৃত্যু হয়েছে। সবারই মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নতুন মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন।

একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ হাজার ৮৩৯ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৮৬ জন। চলতি বছর সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড