পাতাটি খোলা হচ্ছে...
ইসরায়েলের নেসেটে শপথের দিনে আরব দলগুলোর উদ্দেশে বেন গভিরের কটূক্তি, উত্তেজনা
ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ অনুষ্ঠানে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কটূক্তি করেছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির। নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের সদস্যদের শপথ অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শপথ অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কটূক্তি করেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে দুই পক্ষের মধ্যে আক্রমণাত্মক বক্তব্য বিনিময়ও হয়।
এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।
১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১ আসন পেতে হয়। কেউই এত আসন না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই সরকার গঠনের ডাক পেয়েছেন আইজেনকট।
তথ্যসূত্র: প্রথম আলো



