মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন।

ওই কনস্টেবলের স্বামী জানান, থানায় দায়িত্ব শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতে তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পথে নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাত দুই তরুণ পেছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করে।

তথ্যসূত্র: প্রথম আলো