১ নভেম্বর সেন্ট মার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ
সরকারি আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় রোববার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। এতে ৩-৪ নভেম্বর পর্যন্ত লাগতে পারে।

পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলার কথা ১ নভেম্বর থেকে। কিন্তু সরকারি আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় রোববার এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না।
এ মৌসুমে সেন্ট মার্টিন রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পেয়েছে। আরও সাতটি জাহাজের অনুমোদনের আবেদন জমা আছে। এবার এ রুটে জাহাজ চালাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। অনুমোদন পাওয়া তিনটি জাহাজ ছাড়পত্র পেয়েছে, তবে বাকি দাপ্তরিক কাজ শেষ হতে আরও কয়েক দিন লাগবে।
৩-৪ নভেম্বর পর্যন্ত লাগতে পারে
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বাকি কাজ শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, সরকারের শর্ত মানার নিশ্চয়তা পাওয়ার পরই জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। শর্ত যেন ভঙ্গ না হয়, সেদিকে ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নজর রাখছে।
সেন্ট মার্টিনে যেতে আগ্রহীদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় একটি ওয়েবসাইট চালু করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সূচিতে বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে রাজশাহী-ঢাকা রেলপথে। এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় এ রুটের কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৫
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর চার বছর বয়সী ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড
সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।



