নিহত ছাত্রদল নেতা শাকিলের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবসহ নেতৃবৃন্দ
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গুরুদাসপুরে নিহত শাকিল ইসলামের কবর জিয়ারত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সহ-সভাপতি নিজাম উদ্দিন, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর পলাশ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন।
এ ছাড়া নাটোর জেলা ছাত্রদল এবং গুরুদাসপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতকালে নেতৃবৃন্দ নিহত শাকিল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।