পাতাটি খোলা হচ্ছে...
রোজায় দাম সহনীয় রাখতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকি সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
রমজানকে সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, যেসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাওয়া যাবে:
চাল ও গম
পেঁয়াজ ও ডাল
সয়াবিন তেল ও পাম তেল
চিনি ও ছোলা
মসলা, খেজুর ও মটরশুঁটি
বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা বাড়ে। এ সময় সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের এ সুবিধা দেওয়া হয়েছে।
এই ব্যবস্থায় আমদানিকারকেরা পণ্য দেশে আনার পর বিক্রি করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় নিয়ে বিদেশি সরবরাহকারীর পাওনা পরিশোধ করতে পারবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক, প্রথম আলো



