চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালকে পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর সন্ধান পায় পরিবার।

বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন মেঘলা মুক্তা। ফেসবুকে দেওয়া তাঁর ছবি ও পোস্ট দেখে ক্লিনিক কর্তৃপক্ষের একজনের সন্দেহ হয়। এরপর তিনি ফোন করে পরিবারকে খবর দেন। বেলা দুইটার দিকে মেঘলা মুক্তা খবরটি নিশ্চিত করেন।

মেঘলা মুক্তা জানান, উত্তরার ওই ক্লিনিক থেকে তাঁর বাবাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেঘলা বলেন, 'তিনি কোনো কথা বলছেন না। তাঁর এখন চিকিৎসা প্রয়োজন।'

এর আগে বাবা নিখোঁজ হওয়ার পর রাতভর খুঁজেও তাঁর সন্ধান পাননি বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার বাংলা