বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় রাজস্ব খাতের ২৮ ধরনের পদে মোট ১৫৫ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো ১১ থেকে ২০তম গ্রেডের। আগ্রহী প্রার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবেন।

সবচেয়ে বেশি পদ যেগুলোতে

  • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৮): ২৪টি

  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ২৩টি

  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬): ২২টি

  • কামরা পরিচারক/পরিচারিকা (গ্রেড-২০): ১৪টি

  • সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর (গ্রেড-১৪): ১২টি

  • নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০): ১০টি

অন্যান্য পদ

এ ছাড়া গাইড (১টি), ক্যাটালগার (৩টি), লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট (১টি), ফটোগ্রাফার-স্টিল (১টি), টেকনিশিয়ান-নেটওয়ার্ক (১টি), টেকনিশিয়ান-হার্ডওয়্যার (৫টি), টিভি টেকনিশিয়ান (২টি), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৫টি), গ্রন্থাগার সহকারী (২টি), অ্যাম্বুলেন্স ড্রাইভার (২টি), ড্রাইভার (৬টি), আইন সহকারী (১টি), অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান (১টি), প্রটোকল অ্যাসিস্ট্যান্ট (২টি), লাইনম্যান (২টি), ক্যামেরাম্যান সহকারী (১টি), মোয়াজ্জিন (১টি), মেকানিক গ্রেড-সি (১টি), অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী (৩টি), সহকারী ডেসপাচ রাইডার (৩টি), পরিচ্ছন্নতাকর্মী (৪টি) এবং ক্লিনার/হেল্পার (২টি) পদে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও বয়স

গ্রেড অনুযায়ী বেতন স্কেল সর্বনিম্ন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০) এবং সর্বোচ্চ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা (গ্রেড-১১)। ১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

আবেদন যেভাবে

টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট bps.teletalk.com.bd-এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি গাইড ও ক্যাটালগার পদে ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর ক্রমিকের পদে ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর ক্রমিকের পদে ৫৬ টাকা।

আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আবেদনের আগে তা ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি (bps.teletalk.com.bd), প্রথম আলো