বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ 'বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭' জারি করেছে। সেখানে নতুন বয়সসীমার কথা বলা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর জারি করা নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর ধরা হয়েছিল। নতুন নীতিমালায় তা এক বছর বাড়ানো হলো।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও নতুন নীতিমালায় ভর্তি পরীক্ষার নম্বরসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: শিক্ষা মন্ত্রণালয়, প্রথম আলো